ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

ads

নারায়ণগঞ্জে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।এর আগে বুধবার রাতে পাঠানটুলির নতুন আইলপাড়া এলাকা থেকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ার সোহেল আকন্দ (২৮) এবং বাগেরহাটের চিতলমারী থানার কচুয়া গ্রামের নুরুল ইসলাম (৩০)।


সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, রাতের পোশাক কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিচিত ওই দুই যুবক কিশোরীকে ডেকে নতুন আইলপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে নুরুল ইসলামের ভাড়া বাসায় নিয়ে কিশোরীকে তারা ধর্ষণ করে।


সেখান থেকে ওই কিশোরী বাড়িতে ফিরে তার বড় বোনকে জানালে তিনি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওই দুইজনকে আসামি করে মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ads
ads
ads

Our Facebook Page