ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মিরপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬

ads

রাজধানীর মিরপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার  মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের নাম- রায়হান, জয় মিয়া ও ইমরান, ইমন, আবু সাইদ, আলামিন। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, বুধবার রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে খালি জায়গায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাই। এরই মধ্যে চাচাতো ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী। অভিযোগ আমলে নিয়ে আমরা প্রথমে তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করি। ওই তরুণী তার চাচাতো ভাই ছাড়া আর কাউকে চিনতেন না। গ্রেপ্তারের পর চাচাতো ভাইয়ের দেয়া তথ্য অনুযায়ী আমরা আরও পাঁচজনকে গ্রেপ্তার করি। দারুস সালাম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা, মেন্টাল ট্রমা সাপোর্ট ও ডিএনএ নমুণা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page