প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৯ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ২০২৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ৩২১ জন।
এদিকে ২৪ ঘণ্টায় নিভে যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের সাতজন ও চট্টগ্রাম বিভাগের আটজন বলে জানা গেছে।
বৃহস্পতিবার করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), বর্তমানে মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার ভাষ্য মতে, ঢাকার পরেই চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর সেই বিভাগটি এখন সবচেয়ে বেশি বিপজ্জনক।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার জানান, এই পর্যন্ত মোট মৃত্যু ৫৫৯ জনের মধ্যে ঢাকা সিটিতে ১৯৯ জন ও ঢাকা বিভাগে ১৫৯ জন রয়েছে।
আর চট্টগ্রাম বিভাগে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন ১৫ জন। রাজশাহীতে পাঁচজন, রংপুরে ১২ জন। খুলনায় আটজন, বরিশাল ১০ জন ও সিলেটে ১৫ মারা গেছেন।
এদিকে দেশে প্রথম করোনার পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। আর এখন করোনা আক্রান্তের সংখ্যায় ২২তম অবস্থানে বাংলাদেশ।