ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সিরাজুল হক আলমগীরের মোটরসাইকেল শোডাউন

ads

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে একটি

বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি টাঙ্গাইল শহরের বিভিন্ন ওর্য়াড ঘুরে পুনরায় শিবনাথ উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

এ শোডাউনে সহ¯্রাধিক মোটরসাইকেল অংশ নেয়। এর আগে সকালে পৌর এলাকার ১৮টি ওর্য়াডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তব্য

রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। এ সময় শহর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অনান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page