ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কলাপাড়ায় দুই ভ‚য়া ডাক্তার গ্রেপ্তার,এক বছর কারাদন্ড

ads

কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কের ক্লিনিক পাড়ায় অভিযান চালিয়ে দুই ভ‚য়া ডাক্তারকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে জননী প্যাথলজি থেকে মোহাম্মদ শরীফ জামাল এবং সাউথ

পপুলার ডায়াগনষ্টিক সেন্টার থেকে ডা. সঞ্জয় কুমার তালুকদারকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। তাৎক্ষণিক র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক দুই ভ‚য়া চিকিৎসককে এক বছরে করে কারাদন্ডের আদেশ দেন। এছাড়া দুুই ক্লিনিক মালিককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন।


র‌্যাবের অপর অভিযানে পৌর শহরের কাঁচা বাজার এলাকার শিলা ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় দন্ত চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ অভিযানের নেতৃত্ব দেন পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম। এসময় জেলা সিভিল সার্জনের প্রতিনিধি কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page