ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

করোনায় ঢামেক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

ads

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (এও) রাশেদুল ইসলামের (৪৫) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।


রাশেদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ। তিনি জানান, ১৩/১৪ দিন আগে রাশেদুল করোনা আক্রান্ত হন। আট দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। জানা গেছে, তার স্ত্রী আরজিনা খাতুনও করোনা আক্রান্ত ছিলেন। তবে তিনি এখন সুস্থ আছেন। এই দম্পতির একমাত্র ছেলে আদনান। রাশেদুলের বাড়ি দিনাজপুর জেলায়। রাজধানীর মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page