ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তিনদিনের জন্য মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী

তিনদিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। আগামী ২২-২৪ ডিসেম্বর তার এই সফরের সময় নির্ধারিত হয়েছে।


মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে মালদ্বীপ সফর করেন।


প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানাতে রবিবার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিকেল ৫টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


সূত্র মতে, প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑