ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে ওমিক্রনের আরও ৪ রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে একজন মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আক্রান্ত হওয়ার পর আরও তিনজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।


বুধবার (২৯ ডিসেম্বর) করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে।


এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার আরেক ব্যক্তি (৫৬) ওমিক্রনে সংক্রমিত বলে খবর পাওয়া যায়। তার আগে, গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑