ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা

ads
পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালনকালে সাড়ে ৪ হাজারেরও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন পুলিশ সদস্য।

আজ (২৯ মে) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৫৪৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বাহিনীটির ১৫ সদস্য।

তবে করোনা থেকে এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া বেশিরভাগই পুনরায় কাজে যোগ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ads
ads
ads

Our Facebook Page