ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনা রোগ শনাক্ত

ads
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনা রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে।

শুক্রবার (২৯ মে) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় চারজন, কাশিয়ানী উপজেলায় চারজন, মুকসুদপুর উপজেলায় তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন ও সদর উপজেলায় দু‘জন রয়েছেন। বেশীরভাগ আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার থেকে গোপালগঞ্জে এসেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন আর বাকিদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১০৯ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে জেলায় ১৫২ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২৯ জন, কাশিয়ানী উপজেলায় ৪৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৬ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩২ জন রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page