ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ৮ হাজার ৩৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন।


শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ২৩ দশমিক ৮৩ শতাংশ।


দেশে করোনা (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑