ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৪

ads

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০)।


নিহত অপর ব্যক্তির পরিচয় পুলিশ এখনও জানাতে পারেনি। এসময় নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


ওসি জানান, পিরোজপুর জেলার নাজিরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মালেক বাজার এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ads
ads
ads

Our Facebook Page