ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশ সহ ৪ জন করোনায় আক্রান্ত

ads

সিরাজগঞ্জের সলঙ্গায় এই প্রথম দুই পুলিশ সহ মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।


আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর এতথ্য নিশ্চিত করেছেন।


রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শামীমুর রহমান বলেন, সলঙ্গায় চার জন করোনায় আক্রান্ত হয়েছে। 

এর মধ্যে রায়গঞ্জের সলঙ্গা থানার ওসি তাজুল ইসলাম ও পুলিশের এক এসআই আবু রায়হান সহ দুজন ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী রয়েছে।


এদের মধ্য ব্রক্ষ্মগাছা ইউনিয়নের সুবর্নগাঁতী হারুন মাস্টারের ভাই সুইট এবং পাঙ্গাসী ইউনিয়নের গ্রাম পাঙ্গাসী গ্রামের মনিরুজ্জামান।


তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে স্থানীয় প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তারা স্বাভাবিক রয়েছেন। তাদের অবস্থার অবনতি হলে বাগবাটি হাসপাতালে আইসোলেশন সেন্টারে রাখা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমান।


অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি

 মোবাইল নং০১৭৪০-৩০৬৬৮৮


তারিখ ৩০.০৫.২০ ইং

ads
ads
ads

Our Facebook Page