বিশ্বেজুড়ে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৪৯ হাজার ১১৪ জনের। এছাড়া প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন। করোনাভাইরাস নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত এ হিসাব পাওয়া যায়।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ২৬ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ৫১ হাজার ২২৪ জন এবং মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ২৩৮ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৯৮ জনের। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৫৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫৫৮ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৯৬ হাজার ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯১৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৪৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।