ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে।
রোববার (৩ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত আগামী ১৬ জুন তারিখ নির্ধারণ করেন।
এদিন দুদক মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ ধার্য করেন। দুদকের আদালত নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত বছরের ১০ অক্টোবর দুদকের উপপরিচালক আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।