ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

ads

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।  ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন। তিনি জনান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪৭ গ্রাম হেরোইন, ৫৮৫ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল ও ১২৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page