ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন অব্যাহত

ads

নিয়োগবিধি সংশোধন করে (স্মাতক/সম্মান উল্লেখ করতঃ স্বাস্থ্য সহকারী- ১৩তম,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য পরিদর্শক-১১তম গ্রেড প্রদান) বেতন বৈষম্য নিরসনের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষিত কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ হেলথ্ধসঢ়;্ধসঢ়; এসিসট্যান্ট এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।


গতকাল শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরারা টিকাদান কার্যক্রমে যোগদান না করে কর্মবিরতির দ্বিতীয় দিন পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান

কর্মসূচী পালন করেন স্বাস্থ্য সহকারীরা।


সকাল ৯ টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত অনির্দিস্টকালের জন্য কর্মবিরতি পালন উপলক্ষে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক ও জেলা স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মোঃ

শহিদুল ইসলাম বিশ্বাস, সদস্য সচিব বাংলাদেশ হেলথ্ধসঢ়;্ধসঢ়; এসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি চন্দন জাহান, সাধারন সম্পাদক

রাশিদা পারভীন, হেলথ্ধসঢ়;্ধসঢ়; এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক দেলোয়ার বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন সদর উপজেলা শাখার সদস্য মোঃ ইদ্রিস, মহসিন মাহমুদ, বাহাদুর সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ সহকারীদের মহাসমাবেশে বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন, ২ জানুয়ারি ২০১৮ ইং তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী দাবি

মেনে নিয়ে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করে চলতি বছরে ২০ ফেব্রæয়ারী হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিব দাবি মেনে নিয়ে একটি লিখিত প্রতিশ্রæতি প্রদান করেছিলেন। যা অদ্যবধি বাস্তবায়ন হয়নি। আমরা এসব প্রতিশ্রæতির দ্রæত বাস্তবায়ন চাই। নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৬ নভেম্বর হতে সারা দেশে ১লক্ষ ২০হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম থেকে আমরা বিরতি থেকে অবস্থান কর্মসূচী পালন করছি। দাবী বাস্তবালন না করা পর্যন্ত এ কর্মসূচী চলবে। আগামী ৫ডিসেম্বর থেকে সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। দাবী পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকে বিরত থাকার হুশিয়ারী করেন বক্তারা।

ads
ads
ads

Our Facebook Page