সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
দুর্ঘটনার পর থেকেই মাইক্রোবাসটি উদ্ধার করার চেষ্টা করা হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর মাইক্রেবাসটি উদ্ধার করে মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
উল্লেখ্য, দুপুর ১টার দিকে মিরসরাইয়ের পূর্ব খৈয়াছড়া গ্রামের ঝরনা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে ১১ জন এবং আহত হয়েছেন আরও দুইজন।