ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসা উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত পাখি ভ্যানের ধাক্কায় রাইসা নামে৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে আলম খার বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান। শিশু রাইসা সন্তোষপুর গ্রামের ওসমান খানের মেয়ে।


শিশুটির দাদি আছিয়া খাতুন বলেন, সকাল ৯টার দিকে রাইসা তার মা লিমা খাতুনের কাছ থেকে টাকা নিয়ে আলম খার দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। ভ্যানের আঘাতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।


তিনি আরও বলেন, এরপর স্থানীয়রা আহতাবস্থায় রাইসাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন সোহাগ তাকে মৃত বলে ঘোষণা করেন।


খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেছেন, অভিযোগ দেওয়া হলে মামলা হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑