ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্ববৃহ স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

ads

দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা অসুবিধা দেখতে সরেজমিনে আসে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার

দোরাই স্বামী। বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশন পেট্রাপোল চেকপোস্ট পরিদর্শন করেছেন তিনি। ভারতীয় হাইকমিশনার বেনাপোলে পৌঁছালে তাকে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কাস্টমস কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন

সংগঠনের নেতৃবৃন্দরা। ভারতীয় হাই কমিশনারের সফর সঙ্গী ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার আর কে রায়না ও ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী।


এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দর উপ-পরিচালক আব্দুল জলিল, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, বেনাপোল থানার

ওসি মামুন খান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজল প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page