ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

রাজধানীর বনানীসহ কয়েকটি এলাকায় আজকে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার(২৪ আগস্ট) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।  বুধবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি। জানানো হয়, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। রাজধানীর তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এই ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

ads
ads
ads

Our Facebook Page

↑