ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

তৌকীর আহমেদের সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি-মম

ads

২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। ‘ফাগুন হাওয়ায়’ শিরোনামের সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় কাজের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছেন তিনি। তাই নতুন করে আবার সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। তৌকীর আহমেদের নতুন সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবং তার সঙ্গে আরেকটি নারী চরিত্রে দেখা যাবে লাক্স তারকা জাকিয়া বারী মমকেও। জানা গেছে, সিনেমার  শিল্পী বাছাই ও শুটিংয়ের তারিখ নির্ধারণ হলেও এর নাম এখনো চূড়ান্ত হয়নি।


এ ব্যাপারে জানতে চাইলে তৌকীর আহমেদ বলেন, আমি চেষ্টা করেছি একেকটি সিনেমায় একেক রকম গল্প ও বার্তা উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন সিনেমাটি নির্মাণ করবো। তবে ছবির নাম ও বিস্তারিত জানাতে আরো খানিকটা সময় নিতে চাই।


এদিকে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন জাকিয়া বারী মম। জিতে নিয়েছিলেন ৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতিও। বেশ লম্বা বিরতির পর আবারও নিজের প্রথম পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি।  এ প্রসঙ্গে জানতে চাইলে মম বলেন, এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। খুব ভালো হয় পরিচালকের সঙ্গে কথা বললে। তিনিই সবচেয়ে ভালো এবং বিস্তারিত বলতে পারবেন।


জানা গেছে, তারুণ্যের সংগীত চর্চা-বন্ধুত্বের নানা দর্শন তৌকীর আহমেদের এই সিনেমায় ফুটে উঠবে। সবকিছু ঠিক থাকলে চলতি ডিসেম্বর মাসেই শুরু হবে এ সিনেমার শুটিং।

ads
ads
ads

Our Facebook Page