ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মস্তিক বিহীন লাশ উদ্ধার

ads

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মিরেরটেক এলাকা থেকে বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যাক্তির মস্তিক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ৭ ডিসেম্বর) ঘটনাস্থল থেকে পুলিশ নিহত বিল্লালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে নিহত বিল্লালের মাথাটি উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। নিহত বিল্লাল হোসেন কলতাপাড়া গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে। সে মীরেরটেক বাজারে মুদি দোকানের ব্যবসা করতো।


তালতলা পুলিশ কেন্দ্রের পরিদর্শক আহসানউল্লাহ জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় সোমবার সকালে গভীর জঙ্গলের ভেতর একটি মস্তক বিহীন লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করেছে। তিনি আরও জানান, নিহত বিল্লাল হোসেন মীরেরটেক বাজারের মুদি দোকানের ব্যবসা করত। ধারনা করা হচ্ছে তাকে রাতে হত্যা করে লাশটি জঙ্গলে ফেলে রেখে মাথাটি কেটে নিয়ে গেছে তা তিনি জানাতে পারেননি। তবে হত্যার কারণ ও আসামীদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।


নিহত বিল্লাল হোসেনের স্ত্রী রুমা আক্তার জানান, তার স্বামী রাতে দোকান বন্ধ করে ওয়াজে যাবে আমাকে বলেছেন পরে রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরে সকালে তার স্বামীর লাশ উদ্ধার করে পুলিশ ।

ads
ads
ads

Our Facebook Page