ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ads

ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।মান্নান সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।


এর আগে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আব্দুল মান্নান একাধিক মামলার আসামি। আওয়ামী লীগ এ নেতার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদ্রাসা ভাংচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, সাভারের চাঁপাইন এলাকায় লোকমান ও ইমাম হোসেনের ২০ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল মান্নান। এ ঘটনায় আব্দুল মান্নানকে আসামি করে চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, চাঁদা দাবির অভিযোগে মান্নানকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page