ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন গণমাধ্যমকর্মীরা

ads

অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞার জেরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবা‌দিকরা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা তা বয়কট করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান, তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে সুরাহা হয়েছে কি না। এর সন্তোষজনক জবাব না পেয়ে সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন তারা।


বাংলাদেশ ব্যাংকে আগে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ ছিল না। তবে কিছুদিন ধরে তাদের প্রবেশ করতে দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন মহল তীব্র নিন্দা জানিয়ে আসছে।


এরই মধ্যে টিআইবি, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফইউজে নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থি বলে মনে করছে সংগঠনগুলো।

ads
ads
ads

Our Facebook Page