ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপন

ads

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধাগণের স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. আতাউল গণি, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন জেলা পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব, সিভিল সার্জন অফিসহ বিভিন্ন সরকারি সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।


অপরদিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করে।


সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান। জেলা প্রশাসক

আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেনÑ সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page