ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার বাংলাদেশি হজযাত্রী

ads

পবিত্র হজ পালনের উদ্দেশে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটে এসব হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের বৃহস্পতিবার রাতের বুলেটিনে জানানো হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ ৯০টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।


চলতি বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। গত ৯ মে বাংলাদেশ থেকে যে হজযাত্রা শুরু হয়েছিল তার শেষ ফ্লাইট যাবে ১২ জুন।


এবার সৌদি আরব গিয়ে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সবশেষ বৃহস্পতিবার মক্কায় মারা গেছেন ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল।

ads
ads
ads

Our Facebook Page