ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন-টাংগাইল ইউনিট এর উদ্যোগ্যে শীতবস্ত্র বিতরন

ads

এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন-টাংগাইল ইউনিট এর উদ্যোগে লাইট অফ হোপস ইয়ুথ ফাউন্ডেশন এর সহোযোগিতায় বেদে পল্লীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফ্রী মেডিকেল চে-কাপ ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে ‘১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টায় টাংগাইল সদর উপজেলার দাইন্না ইউনিয়ন অন্তর্ভুক্ত চারাবাড়ি এলাকায় এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন-টাংগাইল ইউনিট এর উদ্যোগে লাইট অফ হোপস ইয়ুথ ফাউন্ডেশন এর সহোযোগিতায় বেদে পল্লীতে অসহায় ৩০ টি পরিবারের মাঝে ২৮০ জন মানুষকে কম্বল বিতরণ করেন। সেই সাথে ১৩০ জন মানুষের করানো হয়েছে ফ্রী ব্লাড গ্রুপিং ও মেডিকেল চে-কাপ করানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন-টাংগাইলের এর উপদেষ্টা প্রধান হারুন অর রশিদ(সেক্রেটারি, টাংগাইল ক্লাব) এবং এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর হাশেম বাঁধন ও সেন্ট্রাল কমিটির লজিস্টিক এন্ড সাপোর্ট সেক্রেটারি সাকলাইন কবির।

টাংগাইল জেলা ইউনিট এর প্রেসিডেন্ট জান্নাতুল মাওয়া শ্যামন্তী, ভাইস প্রেসিডেন্ট এস এম আরিফুল ইসলাম, জেনারেল সেক্রেটারি শাহরিয়ার, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি টি এ হাসান নিঝুম। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিকেশন সেক্রেটারি ইলিয়াস রহমত তাহসিন, প্রজেক্ট প্ল্যানিং সেক্রেটারি ফাহিম আহমেদ অফিস সেক্রেটারি ফারিয়া আহমেদ ঐশ্বর্য, ফিন্যান্স সেক্রেটারি তানবীন রহমান, চাইল্ড এফিয়ার্স সেক্রেটারি ফাইরুজ ফাতিন অর্ণব, এক্সিকিউটিভ মেম্বার তানজীনা জান্নাত, রিচি আফরিন, শাহরিয়ার রাহিম, মাসুম সিকদার, মুশফিক খান প্রমুখ।

এভাবেই সমাজের অসহায় মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন-টাংগাইল ইউনিটের উদ্যোক্তারা।

ads
ads
ads

Our Facebook Page