ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঈদের দিন সকালে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

সোমবার (১৭ জুন) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এ উপলক্ষে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে।


এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনৈতিকরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নামাজ আদায় করবেন। তাই নামাজের আগে ও নামাজচলাকালীন সময়ে আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখবে ডিএমপি। রোববার ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে এই ট্রাফিক নির্দেশনা দেয়া হয়েছে।


নির্দেশনায়-মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাঁটাবন ক্রসিংয়ে ডাইভারশন দেয়া হবে। এ ছাড়া ঈদ জামাতে আগত গাড়িসমূহ জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মুহসীন হল মাঠে পার্কিং করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


ads
ads
ads

Our Facebook Page

↑