ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ২

ads

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামারবাগের সোলাইমান (৪৭) ও সাঈদ খান উভয়ের বাবা মৃত হাসান খানের মালিকানাধীন ৩য় তলা ভবনের নিচ তলার সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৪ জন আহত হলে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।


চিকিৎসাধীন অবস্থায় জিসান (৯) ও রাজ্জাক (৩২) মারা যান। শাকিব (১০) ও সাঈদা (৩৫) নামে আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেঁষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই গলি সড়ক দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন মেইন রোডের দিকে। হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণে ওই বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় শিশু জিসান ও বাড়িটির একটি কক্ষে অবস্থানকালে রাজ্জাকের মৃত্যু হয়।


নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু দেশ রূপান্তরকে জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে ৪ জন চিকিৎসা নিতে আসে। এর মধ্যে শিশু জিসান পথেই মারা গেছে। আরেক ব্যক্তি রাজ্জাককে জীবিতই আনা হয়েছিল, কিন্তু অবস্থা খুবই খারাপ ছিলো। উনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আরেকটি শিশুর অবস্থা বিবেচনা করে ঢাকা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এবং মহিলাকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থলে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও ফতুল্লা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। বাড়িওয়ালা সাইদের স্ত্রী আখি আক্তার দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি গিয়েছেন তাই রুমে কেউ ছিল না।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, আমাদের ফোর্স ঘটনাস্থালে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page