ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রথম কর্মদিবসেই যা বললেন ক্রীড়া উপদেষ্টা

ads

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ও সংস্কারের দাবিতে যে অভ্যুত্থান ঘটিয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করবো। রবিবার (১১ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে দায়িত্ব নেয়ার পর তিনি এ কথা বলেন। আজই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা, এবং সকালে উপদেষ্টার নিজ নিজ মন্ত্রণালয় গেলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা।

এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, ঠিক যতদিন দরকার আমরা ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করতে। আমাদের যারা আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে তাদের কারোই ক্ষমতা ধরে রাখার অভিলাষ নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিসিবি বলছে, বিসিবি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশন দেবে।

তারা আরো জানায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সাফল্য কামনা করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্য সামনে রেখে একসঙ্গে কাজ করতে উদগ্রীব বিসিবি।

এদিকে, নতুন উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও। এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের সাফল্য কামনার কথা জানায় বাফুফে। সেই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page