ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।


মতবিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন।


এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।


প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑