ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

শার্শার গোড়পাড়ায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

ads
যশোরের শার্শার গোড়পাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গোড়াপাড়া পুলিশ ফাঁড়ি। শনিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে  গোড়পাড়ার শালতা গ্রাম থেকে এ বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,  গোড়পাড়া ফাঁড়ির  উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ও তৌহিবুর সংগীয় ফোর্স নিয়ে শালতা গ্রামের লিটনের আমবাগান এর মধ্য অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গোড়পাড়া ফাঁড়ির ইনচার্জ এজাজ রহমান  জানান, এ বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 
ads
ads
ads

Our Facebook Page