যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে এসইউভি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয় জন নিহত হয়েছে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) শনিবার এ কথা জানায়। এক সংবাদ সম্মেলনে হাইওয়ে পেট্রোল আর জানায়, স্টেট রুট ৩৩-এ শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এসইউভির ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে অপর দিক থেকে আসা পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপে আগুন ধরে যায়। এর আট যাত্রীর সবাই এবং এসইউভি’র ড্রাইভার প্রাণ হারায়।
খবর বাসস