ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বিশাল পরিবর্তন

ads

বাঁচা-মরার লড়াইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের এবারের এশিয়া কাপ মিশন। এমন পরিস্থিতিতে এ ম্যাচটি জয়ের বিকল্প নেই টাইগারদের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে শুরু হবে এ ম্যাচ।


এশিয়া কাপের এবারের আসরে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে লিটন দাসের দলকে।


বাংলাদেশ এই ম্যাচে একাদশে এনেছে ৪টি পরিবর্তন। একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহানের মতো পরীক্ষিত পারফর্মাররা। একাদশে জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান।


একনজরে দুই দেশের একাদশ


আফগানিস্তান : সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, এএম গাজানফার, ফজলহক ফারুকি।


বাংলাদেশ : লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।


ads
ads
ads

Our Facebook Page