ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

গোয়ালন্দে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ads

রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) দিবসটি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ হতে শহীদদের স্মরণে সকাল ৯ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল‍্য প্রদান করা হয়। পরে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে সকাল ১১ টায় জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও উন্নতমানের খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা মাঠ চত্বরে বিজয় মেলা ও বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায় উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রামাণিক, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।


দিবসটি উপলক্ষে প্রথম অধিবেশনে সকাল ১১ টায় গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্যারোড পরিদর্শন, বিজয় দিবসে প্রধান অতিথির স্বাগত বক্তব্য, বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবস শুভ উদ্ভোধন, সালামি মঞ্চে সালাম প্রদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উন্নত মানের খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ, গোয়ালন্দ উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সংগীত পরিবেশন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page