ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

গোয়ালন্দে নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ads

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল দৌড়ের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। 


প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, রাজবাড়ী পিটিআই ইন্সট্রাক্টর (অবসরপ্রাপ্ত) মফিজুল ইসলাম তানসেন প্রমুখসহ অত্র স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ।


প্রধান অতিথি ইউএনও সাথী দাস বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ। সেইসাথে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান তিনি।


প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বহু দেশের কাছে অনুকরণীয়। প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমরা বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধূলার আয়োজন করে থাকি।

ads
ads
ads

Our Facebook Page