ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

দৌলতদিয়া বাস দুর্ঘটনাস্হল পরিদর্শনে তদন্ত কমিটি

ads

গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে নিমজ্জিত স্হান পরিদর্শন করেছেন তদন্ত কমিটি। তদন্ত টিম দুটি স্পীড বোটযোগে ঘটনাস্থল এবং নদীর আশেপাশের এলাকায় তল্লাশি চালায়। তদন্ত কমিটির আহ্বায়ক ও জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের কাজে আজ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভিন্নজনের সাথে কথা বলি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করি।


পরিদর্শনকালে এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, সহকারী কমিশনার ভূমি মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ত্রিনাথ সাহা, দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে ঘটনার চতুর্থ দিন রবিবার দুপুর পর্যন্ত আর কোন মরদেহ উদ্ধার হয়নি। তারপরও নুন্যতম সন্দেহ দূর করতে ঘাটের পন্টুন সরিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৯ মার্চ শনিবার সকাল থেকে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। ভালোভাবে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন সরিয়ে নেওয়া হয়েছে। এতে ডুবুরি দল পন্টুনের নিচের অংশে ভালোভাবে তল্লাশি চালাতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদের উদ্ধার করা হয়েছে।  জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 


সংশ্লিষ্টরা বলছেন, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। তবে বেশ কয়েকজন যাত্রী আগেই বাস হতে নেমে যান এবং দূর্ঘটনার পর আরো কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দুর্ঘটনার পর থেকে নদীর তীরে আজ‌ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে নিখোঁজদের সন্ধানে অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


ads
ads
ads

Our Facebook Page