ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জামুকা সংশোধনে বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

ads

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল সংসদে পাস হয়েছে কণ্ঠভোটে। এ নিয়ে জামায়াত আপত্তি তুললেও তাদের জোটসঙ্গী এনসিপি বিলের পক্ষে অবস্থান নিয়েছে।বিলটির বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তিনি কোন ধারায় সংশোধন চান, তা স্পষ্টভাবে উল্লেখ না করায় তার আপত্তির বিষয়ে আলাদা ভোট হয়নি।


জামায়াতের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, বর্তমান আকারে আইনটি পাস হলে কিছু রাজনৈতিক দলকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত রাখা হবে, যা তাদের মতে গ্রহণযোগ্য নয়। তারা ‘মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযুদ্ধ’-এর সংজ্ঞা পুনর্বিবেচনার কথাও তুলে ধরেন।


অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পিকারকে লিখিতভাবে জানায়, বিলটির বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কয়েকটি অধ্যাদেশের মধ্যে অধিকাংশই অপরিবর্তিত রেখে আইনে রূপ দেওয়ার সুপারিশ করেছিল। এর অংশ হিসেবেই এই বিলটি পাস করা হয়। আইনটিতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, যেখানে ১৯৭১ সালের যুদ্ধকালীন ভূমিকার ভিত্তিতে স্বীকৃতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page