ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন দিলেন রণবীর-দীপিকা

ads

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর দিলেন ভক্তদের। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তারা জানান, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এই খবর প্রকাশের পর থেকেই বলিপাড়া ও ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।


দীপিকা তার পোস্টে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি বিশেষ ছবি শেয়ার করেন, যেখানে ছোট দুয়াকে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়। কিটে দুটি লাল দাগ, অর্থাৎ পজিটিভ ফলাফল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবিটিতে পাশাপাশি দীপিকা ও রণবীরের হাতও দেখা যায়, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই ছবিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে দীপিকা কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধুমাত্র ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেন, যা ভক্তদের মধ্যে কৌতূহল ও ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে।


এই সুখবর প্রকাশের পরপরই পরিণীতি চোপড়া, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্টে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন। অনেকেই লিখছেন, ছোট দুয়ার জন্য এবার আসছে নতুন খেলার সঙ্গী।


উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমায় কাজ করছেন। অন্যদিকে, রণবীর সিং সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর নতুন প্রজেক্ট ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।

ads
ads
ads

Our Facebook Page