ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই, পরিসংখ্যানে প্রমাণ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ads

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটকে এই মুহূর্তে সবচেয়ে বড় জাতীয় সমস্যা দাবি করলেও তা নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই, পরিসংখ্যানে প্রমাণ দিয়েছে সরকার। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে জ্বালানি ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে তারা এমন মন্তব্য করলে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন।


জামায়াত আমির সংসদ মুলতবি রেখে নোটিশ আকারে আলোচনার প্রস্তাব দিলে তা নাকচ করে দেন স্পিকার। বিষয়টি অধিবেশন মুলতবি না করে সাধারণ আলোচনার প্রস্তাব দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা আপত্তি জানিয়ে এ ধরনের মুলতবি প্রস্তাবের সমালোচনা করেন। তিনি বলেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই, সেটা পরিসংখ্যান দিয়ে প্রমাণ দিয়েছে সরকার।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে একটা সহনীয় মাত্রা পর্যন্ত জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি হতে দেয়নি সরকার। শেষের দিকে জাতীয় অর্থনীতির স্বার্থে এবং জ্বালানি পাচার রোধে সরকার জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page