ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

ads

বিগত সরকারের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া সেই অর্থ দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন বগুড়ার গাবতলীর বাগবাড়ি এলাকায় ৯১১ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। নারীদের স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা এগিয়ে না এলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে পুরুষের পাশাপাশি নারীদেরও অর্থনৈতিকভাবে সক্ষম হতে হবে।


তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে চার কোটি পরিবারের মধ্যে অধিকাংশ পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের সময় শিশুদের প্রয়োজনীয় টিকা বিদেশ থেকে আনা হয়নি এবং পরবর্তী সময়েও এ বিষয়ে গাফিলতি ছিল। এর ফলে অনেক শিশু প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page