ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ads

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই ঢাকার বাসিন্দা। একই সময়ে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, যাদের মধ্যে ৩১৫ জন ঢাকার। এছাড়া নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন, যার মধ্যে ৬১ জনই ঢাকার।


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪৬৮ শিশু। এর মধ্যে বরিশালে ২৯ জন, চট্টগ্রামে ৬৯ জন, ঢাকায় ২০৫ জন, খুলনায় ৯৪ জন, ময়মনসিংহে ৫ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১ জন এবং সিলেটে ১৭ জন শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।এর আগে, গত রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়। এর মধ্যে এক শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু।


এ ছাড়া, হামের উপসর্গ পাওয়া মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৭৭২ শিশু।


ads
ads
ads

Our Facebook Page