ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী পিঠা উৎসব

ads

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতেই কলেজের নবনির্বাচিত গভর্ণর বডির সভাপতি শিল্পপতি সৈয়দ সাফকাত আহামেদ প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোজন, ফিতা কেটে ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এরপর বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন। উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকেরা স্টল সাজিয়ে ছিলেন বাহারী ও মুখরোচক পিঠা দিয়ে। অনুষ্ঠানে অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে


শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন। পিঠা উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাধবপুরের ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত কলেজ গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। 


একপর্যায়ে তিনি সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।মাধবপুরে সয়ৈদ সঈদ উদ্দীন ডগ্রিী কলজেে দনিব্যাপী পঠিা উৎসব। 

ads
ads
ads

Our Facebook Page