ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহতও হয়েছেন।


আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে বলা হয়, ‘‘ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনা নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।


আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।


দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।’’

ads
ads
ads

Our Facebook Page