ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কি‌শোরগ‌ঞ্জের নিকলী‌তে ঘুমন্ত অবস্থায় ভাসমান নৌকায় আগুন লে‌গে জহর উ‌দ্দিন না‌মে এক মা‌ঝি নিহত হ‌য়ে‌ছেন

ads

কি‌শোরগ‌ঞ্জের নিকলী‌তে ঘুমন্ত অবস্থায় ভাসমান নৌকায় আগুন লে‌গে জহর উ‌দ্দিন না‌মে এক মা‌ঝি নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন তার ছে‌লেসহ আরও ৪ জন।



শুক্রবার (১৫ জানুয়ারি) ভোররা‌তে নিকলী উপ‌জেলার সিংপুর বাজার নৌকা ঘা‌টে এ দুর্ঘটনা হয়।


নিহত জহুর উ‌দ্দিন নিকলী উপ‌জেলা সদ‌রের মগলহা‌টি গ্রা‌মের ক‌রিম উ‌দ্দি‌নের ছে‌লে।


আহত‌ বা‌প্পি, আবুল হা‌শেম, তা‌রেক ও গিয়াস উ‌দ্দিন‌কে আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হা‌সিনা বার্ণ  ইন‌স্টি‌টিউটে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


পু‌লিশ জানায়, বৃহস্প‌তিবার সিংপুর বাজা‌রে এক দি‌নের মেলা ছিল। মেলায় মু‌ড়ি-মুড়‌কিসহ নৌকা নি‌য়ে মেলায় যান জহুর উ‌দ্দিন ও তার লোকজন। মেলা শে‌ষে ৫ জন বাজার ঘা‌টে ধনু নদী‌তে নৌকায় ঘু‌মি‌য়ে প‌ড়েন। 


‌শেষ রা‌তে নৌকায় দাও দাও ক‌রে আগুন জ্বল‌তে দে‌খে আশপা‌শের লোকজন ছু‌টে এ‌সে ভেতর থে‌কে ৫ জন‌কে উদ্ধার ক‌রেন। এসময় ঘটনাস্থ‌লেই নিহত হন নৌকার মা‌ঝি জহর উ‌দ্দিন। 


আহত‌দের প্রথ‌মে বা‌জিতপু‌রের জহুরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও প‌রে সেখান থে‌কে ঢাকায় পাঠা‌নো হয়।


এলাকাবাসী জানায়, মশার ক‌য়েল থে‌কে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প‌রে নৌকায় থাকা গ্যাস সি‌লিন্ডার বি‌স্ফোর‌নে আগুন পু‌রো নৌকায় ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। 

ads
ads
ads

Our Facebook Page