ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়াতেও লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে বিএনপি : হানিফ

ads

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’। পৌরসভা নির্বাচনে ইভিএম সফটওয়ার নিয়ে ভোট জালিয়াতির সুযোগ আছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এই প্রবাদ উল্লেখ করেন।


রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পর্যায়ের ২০২১-২২ চক্রের ভিজিডি উপকারভোগী মহিলাদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


হানিফ বলেন, বিএনপি ভোটে বার বার হারছে। কুষ্টিয়াতেও লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। আর এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় দেশের জনগণ উন্নয়ন, অগ্রগতি ও শান্তির পক্ষে। আর এটা নিশ্চিত করেছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।


শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রেখেছেন, জনগণ এটাই চায়। আজ ভোটের ফলাফল শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। হানিফ বলেন, বিএনপি’র অভিযোগ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পক্ষে থাকবে। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে যা দেশের জনগণ মনে রাখবে।


এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস ও সদর উপজেলা নির্বাহী অফিসার জবায়ের হোসেন চৌধুরী।

ads
ads
ads

Our Facebook Page