ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ অনুশীলনের মহড়া পরিদর্শনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সেখানে যাবেন সরকারপ্রধান বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


তিনি বলেন, ওই যৌথ প্রশিক্ষণ মহড়ায় প্রধানমন্ত্রী দেশি প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন। হেলিকপ্টারে করে সেখানে পৌঁছানোর পর তিনি অনুশীলন স্থল ঘুরে দেখবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা-জোয়ানদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।উপ প্রেস সচিব বলেন, মহড়া পরিদর্শনের পর বিকালে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


তারেক রহমানের এ সফরের মাধ্যমে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখন্ড ‘স্বর্ণদ্বীপে’ এই প্রথম কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ অনুশীলনের মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন। স্থানীয়ভাবে স্বর্ণদ্বীপ ‘জাহাইজ্জার চর’ হিসেবে পরিচিত।


উপ প্রেস সচিব রনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে পরিচালিত হবে। অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌ বাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

ads
ads
ads

Our Facebook Page

↑