ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৫৮ জন গ্রেপ্তার

ads

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারদের প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।


সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ৭৫১ পিস ইয়াবা, ২০৫ গ্রাম হেরোইন, ৭ কেজি ২১০ গ্রাম গাঁজা, ৭৯ বোতল ফেনসিডিল ও ১০ কৌটা ১৫০ গ্রাম ড্যান্ডি উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।

ads
ads
ads

Our Facebook Page