ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মঙ্গলবার থেকে পূর্ব রাজাবাজার লকডাউন : মেয়র মো. আতিকুল

ads

মঙ্গলবার (৯ জুন) রাত ১২টার পর থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।সোমবার (৮ জুন) দুপুর একটায় করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান আতিকুল ইসলাম।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০-৪০ জন হলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেয়া হবে।

প্রতিটি এলাকা ম্যাপিং করে লকডাউন করা হবে। এটি পরীক্ষামূলকভাবে শুরু হবে। এটি সফল হলে পরের সপ্তাহ থেকে সামগ্রিক পরিকল্পনা করে মাঠে নেমে পড়বেন সংশ্লিষ্টরা।

ads
ads
ads

Our Facebook Page